লেবাননের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের নয়জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। […]