হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে প্রায় ৫ মন (১৯২ কেজি) ভারতীয় গাঁজাসহ রিপন দাস (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার রামচরণ দাসের ছেলে। গত রোববার (৩১ মে) ভোরে মাধবপুর উপজেলা সদরের সুশান ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপন […]