আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার সংক্রান্ত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (OCHA) সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখিত পরিসংখ্যান অনুমানভিত্তিক এবং তা মন্ত্রণালয়ের সরকারি তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, OCHA প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, গত […]