রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (০৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগানো হয়। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন সাংবাদিকদের জানায়, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে […]