ইসরায়েল ও লেবাননের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের ঘোষণা এলেও দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২২ জন। নিহতদের মধ্যে তিনজন প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের হারুফ শহরে একটি সিভিল ডিফেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। […]