কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী স্টেশনের একটি গণশৌচাগারের কমোড থেকে জীবিত এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নবজাতককে এমন অমানবিক পরিস্থিতিতে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতে নাপিতখালী ট্রাক পার্কিং এলাকার একটি গণটয়লেটের কমোড […]