দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। এটি ভারতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে।নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।