‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’—এমন হুমকি দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি। ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে হুমকি দেওয়ার পাশাপাশি ওসি ও তার পরিবারের সদস্যদের শেষ করে দেওয়ারও হুমকি […]