রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ চারজন আহত হয়েছেন। এদিকে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]