দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি ক্রমেই বাড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে পড়েছে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। এ তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। […]