শিক্ষক ও মৌলিক সুবিধার সংকট: লখনউতে ভারি বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামলো ছাত্রীরা

Wait 5 sec.

শিক্ষক সংকট ও নিম্নমানের মৌলিক সুবিধার প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশের লখনউতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে সামাজিক কল্যাণ বিভাগ পরিচালিত আবাসিক স্কুলের প্রায় ২৫০ জন ছাত্রী। টানা বৃষ্টি উপেক্ষা করে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে এসে বাইপাসে মানববন্ধন গড়ে তোলে এই শিক্ষার্থীরা।