নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সহযোগীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টায় বন্দরের ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই অভিযান