লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থায়ন নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর ১০ ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনে।