ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ডানপন্থি রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসরাইল নিজেকে ‘কট্টরপন্থি ইসলাম’-এর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের রক্ষাকবচ হিসেবে তুলে ধরছে।