দক্ষিণ চীন সাগরে গত মাসে চার দিন বিদ্যুৎহীন অবস্থায় ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। এ সময় জাহাজটির শৌচাগার, রান্নাঘরের সেবা ও শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যেই বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় প্রায় ১০ হাজার টন ওজনের যুদ্ধজাহাজটির নাবিকদের।য