ইসরায়েলের কঠোর অবরোধ ভেঙে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাজ্য থেকে একটি নতুন জাহাজ যাত্রা শুরু করেছে। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে আয়োজিত এই অভিযানে ‘কেট’ (Kate) নামের একটি নৌযান দক্ষিণ ইংল্যান্ডের ব্রিস্টল বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়।