চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরী (৪০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো […]