খুলনার তেরখাদায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার মোকামপুর বাজারের কাছে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তার হাত, পা ও কোমরে গুলি লাগায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করান। গুলিবিদ্ধ মাফিক সরদার তেরখাদা উপজেলার উত্তর […]