নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বংপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা, রাজমিস্ত্রির কাজসহ বিভিন্ন ধরনের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা। গণমাধ্যম সূত্রে জানা যায়, […]