ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য হিন্দুদের সিংহস্থ কুম্ভমেলার প্রস্তুতির অজুহাতে একটি মসজিদ, শাহী মাকবারা (রাজপরিবারের কবরস্থান) ও ১২টির বেশি মাজার বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে মাধব নগর রেলওয়ে স্টেশনের কাছে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মসজিদের মোতাওয়াল্লির বাড়িও ভেঙে ফেলা হয়। দ্য অবজারভার পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর […]