বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও শ্রমিক অসন্তোষ থামেনি। সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক। ফলে মজুরি বাড়ানোর পরও শ্রমিকদের আন্দোলন কেন থামছে না, এই প্রশ্ন সামনে আসছে।