পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভার বাসিন্দা বানু বেগমের (৪৩) নাম বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। এরপর গত সাত থেকে আট মাস ধরে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, কয়েকজন প্রতিবেশী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতেন এবং তাকে নিয়মিত কটূক্তি করতেন। গত ২০ নভেম্বর শুক্রবার দুপুরে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নিজ […]