আফগানিস্তানের ফারাহ প্রদেশের পূর্বাঞ্চলে এক হাজার জেরিব(প্রায় ৫০০ একর) জমির ওপর যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য একটি বৃহৎ ও আধুনিক পরিবহন টার্মিনাল নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পটির প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ১২৭ মিলিয়ন আফগানি। পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টার্মিনালটি চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে, পণ্যবাহী যানবাহনের জন্য প্রয়োজনীয় সুবিধা […]