নাটোরের গুরুদাসপুরে এক দিনমজুরকে বাড়ি থেকে তুলে এনে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগীর স্ত্রী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার বাসিন্দা ও দিনমজুর সাজেদুল ইসলামকে (৩২) গত ১৭ জুন রাতে বাড়ি থেকে থানায় […]