আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ‘ওমিদ’ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ২৬৯ জন বেসামরিক নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রটি সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার বা সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল—পাকিস্তানের এমন দাবির পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক ইসাবেল […]