আফগানিস্তানকে আমদানিনির্ভর অর্থনীতি থেকে রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তরের কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছে ইমারাতে ইসলামিয়া। অভ্যন্তরীণ চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করে উদ্বৃত্ত পণ্য রপ্তানি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। কান্দাহারে শোরান্দা সিমেন্ট কারখানার প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে একটি শক্তিশালী উৎপাদনব্যবস্থা গড়ে তোলাই ইমারাতে […]