বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিল্পায়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। গত এক বছরে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ডিএবিএস) ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে। এসব প্রকল্পের কয়েকটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ। নানগারহার প্রদেশে […]