ভারতে হায়দ্রাবাদের মাধাপুরে একটি কর্পোরেট অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করে বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। তারা ভিত্তিহীনভাবে দাবি করেছে, অফিসের এক নারী কর্মীকে পদোন্নতির লোভ দেখিয়ে ইসলাম গ্রহণের জন্য চাপ দিয়েছে দুই জন মুসলিম কর্মী। গত ২৪ আগস্ট নারায়ণপেট বজরং দলের ইনস্টাগ্রাম পেজে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা […]