বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। সংস্থাটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন-ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা অনেকটাই কমতে পারে। যদিও এই সুবিধা এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। তবু …