মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাসহ বেসামরিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা ও নিধনযজ্ঞ থামছে না। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বাড়িঘর, স্কুল, চিকিৎসাকেন্দ্র, ধর্মীয় ভবন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলার ঘটনায় মৃত্যু, আহত ও ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক তদন্ত ব্যবস্থা (আইআইএমএম)। আইআইএমএমের তদন্তে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর …