গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাত হলেই একাধিক স্থানে জমে উঠে ‘ফরডাবুর-ছয়গুটির’ জুয়ার আসর। আর এই জুয়ার আসরকে ঘিরে গড়ে উঠেছে মাদক ও সুদের কারবার। এতে করে সর্বস্বান্ত হচ্ছেন মানুষ, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, এসব আসর ঘিরে রাতভর জুয়াড়িদের আনাগোনা, মাদকসেবী ও ব্যবসায়ীদের উৎপাত এবং মোটরসাইকেলের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। […]