কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে …