দেশ জুড়ে খাদ্য, ঔষধ ও স্বাস্থ্যসামগ্রীর মান নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারের নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়ার জনকল্যাণ মন্ত্রণালয়। হেরাত প্রদেশে খাদ্য, ঔষধ ও স্বাস্থ্যসামগ্রীর মান নিয়ন্ত্রণ পরীক্ষাগার উদ্বোধনকালে জনকল্যাণমন্ত্রী জানান, এসব পরীক্ষাগার নিম্নমানের পণ্যের সরবরাহ ও বাজারে প্রবেশ ঠেকানোর পাশাপাশি স্বাস্থ্যসামগ্রীর গুণগত মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। […]