পতাকা বৈঠকের পর বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয়

Wait 5 sec.

জার্নাল প্রতিবেদকমেহেরপুর সীমান্ত থেকে আব্দুল মান্নান নামের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। মঙ্গলবার বেলা ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজিবি–বিএসএফ পতাকা বৈঠকের পর বাংলাদেশিদের হাতে আটক দুই ভারতীয়কেও ফিরিয়ে নেওয়া হয়েছে।​এর আগে, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিক শচীন কর্মকার ও নারায়ন দেবকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা হয়।আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।ইছাখালি ক্যাম্প সুত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আব্দুল মান্নানকে সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে মরিচখেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ তুলে নিয়ে যায়। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।পরে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ এবং ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।