কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের …