বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকে সৈকত। তবে পর্যটকদের এই আনন্দের ভিড়ের মধ্যেই থাকে দুর্ঘটনার ঝুঁকি। সমুদ্রস্নানে স্রোতের টানে ভেসে যাওয়া, সাঁতার না জানা কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। কিন্তু সেই জরুরি সেবাই এখন …