জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক নামে এক বিচারকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার লাহেড়িকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিচারক এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা …