কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাহাড়ঘেরা বিশাল রোহিঙ্গা শিবিরগুলো এখন আর কেবল মানবিক আশ্রয়ের স্থান নয়; বরং এগুলো পরিণত হয়েছে আন্তঃদেশীয় অপরাধ, সশস্ত্র মহড়া ও নিত্যদিনের খুনোখুনির অন্যতম হটস্পটে। মাদক চোরাচালান, মানব পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায় ও আধিপত্য বিস্তারের জেরে খুনোখুনিতে সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাংলাদেশিরাও। সুবিশাল এই জনগোষ্ঠীর ওপর নজরদারি ও …