ঝুলন দত্ত, কাপ্তাই দেশের পরিচিত বাইসাইকেল ট্রাভেলার ও সমাজসেবক, রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ অভিযাত্রী বীর কুমার তঞচ্ঙ্গ্যা এবার শুরু করতে যাচ্ছেন এক ব্যতিক্রমী ও দুঃসাহসিক আন্তর্জাতিক সাইকেল অভিযান। সার্ক স্টিকার ভিসা হাতে পাওয়ার পর আগামী ১৪ আগস্ট কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে সাইকেলে নেপালের উদ্দেশে যাত্রা করবেন তিনি। ‘সি টু হিমালয়াস (Sea to Himalayas)’