রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাতা শিপনকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফারজানা আক্তার রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে […]