নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হল—কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)। পুলিশ সাংবাদিকদের জানায়, দুই যুবকের […]