রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার […]