চাঁদাবাজি করার সময় রাজধানীর বাংলামোটর এলাকায় মোহাম্মদ সায়মন নামে এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। এ সময় চাঁদাবাজ সাইমনের অস্ত্রের গুলিতে মো. সোহান (৩৫) নামের একজন ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে ভীতি সঞ্চার করতে অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে সায়মন। আহত সোহান গণমাধ্যমে জানায়, বাংলামোটর এলাকায় আমার একটি ওষুধের দোকান রয়েছে। বহিষ্কৃত যুবদল […]