আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্কের সম্প্রসারণ এবং পারস্পরিক কূটনৈতিক আস্থা জোরদারে বিভিন্ন আঞ্চলিক বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেছেন, আফগান জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অঞ্চলের ভবিষ্যৎ-সংশ্লিষ্ট পরিকল্পনা ও উদ্যোগে অংশগ্রহণের স্বার্থে আফগানিস্তানের সকল আঞ্চলিক বৈঠকে উপস্থিত থাকা প্রয়োজন। টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ […]