ভারতে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অন্তর্গত লাম্বুয়া এলাকায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা। ১১ জুন এই সংক্রান্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে আরোহিত ২ মুসলিম যুবককে লাথি ও চড় মারতে আরম্ভ করেছে হামলাকারীরা। মারতে মারতে ভুক্তভোগীদের বাইক থেকে টেনে হেঁচড়ে তারা […]