ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুন) সকাল ৯টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ওই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, সকালে কৃষ্ণপুর চিতাখোলা শ্মশানের পেছনে ভুবনেশ্বর নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। […]