রাজধানীর যাত্রাবাড়ীতে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নুরে আলম ইসলাম ওরফে খায়রুল (৩৫)। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ি মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে। নিহত খায়রুলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। তিনি বর্তমানে মাতুয়াইল মধ্যপাড়ায় আমিনুল ইসলাম হেন্দির […]