দেশে ফিরে আসা আফগান শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে আবাসিক জমি বিতরণ কার্যক্রম দেশের বিভিন্ন প্রদেশে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া স্থায়ী পুনর্বাসন ও ভূমি বিতরণ কমিটি। এই উদ্যোগকে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসন নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, দেশে ফিরে আসা আফগান পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের […]