পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই বিবাদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারও আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগান দিয়ে ৮-১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। বর্তমানে শহরে সেনাবাহিনী ও র্যাব টহল দিচ্ছে। দৈনিক […]