আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত দিয়ে ইরান হতে বিপুল পরিমাণ ভোজ্য তেলের চালান দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাইদি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, এসব তেলের কন্টেইনার ইতোমধ্যে দেশে প্রবেশ করেছে এবং তা অভ্যন্তরীণ বাজারে সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে। তার মতে, এই বৃহৎ পরিমাণ তেল সরবরাহ দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। […]